ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আটকবর বাজার মোড়ে জামায়াতের এক সাধারণ সভায় দলটির জেলা আমির রুহুল আমিন বলেছেন, ‘মজলুম নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে গোটা বিশ্ব বুঝে গেছে-জামায়াতের ওপর অন্যায়-জুলুম হয়েছে।’ গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার নাটুদাহ ইউনিয়ন শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি শামসুজ্জোহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির অ্যাড. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, ফ্যাসিস্ট সরকার আমাদের পাঁচজন নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। কিন্তু আজ এটিএম আজহারুল ইসলাম আদালতে খালাস পেয়েছেন। এটি প্রমাণ করে আমাদের নেতারা জুলুমের শিকার ছিলেন। আজ যদি আমরা বলি-মাওলানা মতিউর রহমান নিজামীকে ফেরত দাও, আলী আহসান মো. মুজাহিদকে ফেরত দাও, আব্দুল কাদের মোল্লাকে ফেরত দাও, মীর কাসেম আলী, কামারুজ্জামানকে ফেরত দাও-তবে এর জবাব কে দেবে? তবে আমরা কারও ওপর জুলুম করব না। ইনশাআল্লাহ, আমরা ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করব।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, উপজেলা আমীর নায়েব আলী প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন, উপজেলা যুব জামায়াত সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, উলামা বিভাগের সভাপতি মাওলানা ফজলুল হক, ইউনিয়ন অর্থ সম্পাদক রুহুল আমিন, যুব বিভাগের সেক্রেটারি মোখলেসুর রহমান, প্রচার সম্পাদক মীর আনসার, উলামা সভাপতি মাওলানা সুলতান হোসাইন, পেশাজীবী বিভাগের সভাপতি আমিনুল ইসলাম ও শ্রমিক কল্যাণ সভাপতি হাবিবুর রহমান। সাধারণ সভাটি নাটুদাহ ইউনিয়নের বিভিন্ন এলাকা-জগন্নাথপুর, চারুলিয়া, হেমায়েতপুর ও হোগলডাঙ্গা বটতলা বাজারে পথসভার মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি রফিকুল ইসলাম।
