জীবননগরে ফেনসিডিলসহ ইউপি সদস্য দুধবারী আটক

আপলোড তারিখঃ 2025-05-27 ইং
জীবননগরে ফেনসিডিলসহ ইউপি সদস্য দুধবারী আটক ছবির ক্যাপশন:

জীবননগরে যৌথ বাহিনী মাদক বিরোধী অভিযান চালিয়ে মনোহরপুর ইউনিয় পরিষদের সদস্য দুধবারীসহ দুজনকে আটক করেছে। গতকাল সোমবার ভোর চারটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা এবং জীবননগর থানা-পুলিশের সদস্যরা মনোহরপুর ইউনিয়নের কালা এবং মাধবখালি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


আটককৃতরা হলেন- মনোহারপুর ইউনিয়নের কালা মাঝপাড়া গ্রামের মৃত নূর বক্সের ছেলে ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম দুধবারী (৪৫) এবং মাধবখালী গ্রামের সাত্তার খানের ছেলে শাহজাহান আলী খান (৪২)। আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)