ছবির ক্যাপশন:
কৃষক-কৃষাণীদের নিয়ে দক্ষতা ও উৎপাদনের গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) আওতায় মহেশপুর পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের (প্রশিক্ষণ) আয়োজন করেছে উপজেলা কৃষি অফিস। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার।
এসময় উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার বলেন, কৃষির পাশাপাশি পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন একে অপরের সাথে সম্পর্কিত। পার্টনার প্রকল্প আমাদের নারীদের শুধু আত্মনির্ভরশীলই করেনি,তাদের নেতৃত্ব তৈরি করেছে। পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখী করণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টিসহ বিভিন্ন কৃষি বিষয়ক মুখ্য আলোচনা করেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসারসাবরিনা মুজাইন নাবিলা প্রমুখ। অনুষ্ঠানে অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
