ছবির ক্যাপশন:
জাতিসংঘ ঘোষিত বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক দুর্ঘটনা হ্রাস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে আলোচনা সভার প্রতিপাদ্য ছিল ‘হাঁটা ও সাইকেল চালানো নিরাপদ কর’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম ও নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন। আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব, রোড সাইন, রাস্তা পারাপার, ওভার ব্রিজ ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয় এবং সড়কে নিরাপদ চলাচল, সাইকেল চালানো বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে বিদ্যালয়ের ১২০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
