মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাচন

চারটি পদের বিপরীতে মনোনয়ন জমা ৫ জনের, যাচাই-বাছাই আজ

আপলোড তারিখঃ 2025-05-27 ইং
মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাচন ছবির ক্যাপশন:

মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৫ এর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল সোমবার। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়। চারটি পদের বিপরীতে মোট পাঁচজন প্রার্থী নির্বাচন কমিটির সভাপতি মাহবুবুল হকের নিকট তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।


প্রাপ্ত তথ্যমতে, সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাফিজুর রহমান ও আব্দুল মজিদ। সহ-সভাপতি পদে একমাত্র প্রার্থী আবু তালেব। নির্বাচনী এলাকা ‘ক’ (মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা) থেকে সদস্য পদে মনোনয়ন দিয়েছেন মো. শহীদুল্লাহ এবং ‘খ’ এলাকা (গাংনী উপজেলা) থেকে সদস্য পদে মনোনয়ন জমা পড়েছে এস. এম. ফয়েজের।


মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সমবায় ব্যাংকের বর্তমান সভাপতি নুরুল ইসলাম, জেলা সমবায় অফিসের পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান এবং অফিস সহকারী রানা। 


নির্বাচন কমিটির সভাপতি মাহবুবুল হক জানান, যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে মঙ্গলবার (আজ)। প্রার্থিতা বৈধ হলে নির্ধারিত তারিখ ২৮ জুনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)