চুয়াডাঙ্গায় স্কুলভিত্তিক ডিবেট ক্যাম্পেইন শুরু

আপলোড তারিখঃ 2025-05-27 ইং
চুয়াডাঙ্গায় স্কুলভিত্তিক ডিবেট ক্যাম্পেইন শুরু ছবির ক্যাপশন:

‘যুক্তি দিয়েই শুরু হোক আগামীর পথচলা’ স্লোগানে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে স্কুলভিত্তিক ডিবেট ক্যাম্পেইন। গতকাল সোমবার চুয়াডাঙ্গা শহরের মালিক আব্দুল বারী (এম এ বারী) মাধ্যমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের মধ্যদিয়ে এবারের আয়োজনের শুভ সূচনা হয়েছে। জেলা শহরের ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিবেট ক্লাব অফ চুয়াডাঙ্গা ও প্রথম আলো বন্ধুসভা এই আয়োজন করছে। আয়োজনের সহযোগী ইলেক্ট্রনিক্স বিপণন প্রতিষ্ঠান মোসরেবা এন্টারপ্রাইজ।

গত রোববার দুপুর ১২টায় আব্দুল বারী (এম এ বারী) মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিশেষ এই আয়োজনের শুভ উদ্বোধন করেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি। জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল জব্বারের সভাপতিত্বে অতিথি ছিলেন সহকারী শিক্ষক নাজমুল কবির। বিশেষ অতিথি ছিলেন পারভেজ রেজা পলাশ, সাঈদ হাসান মালিক ও মেহেদী হাসান এবং প্রথম আলো বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আল আরাফাত।

গতকালের আয়োজনে শিক্ষার্থীদের ডিবেট বা বিতর্ক বিষয়ে ধারণা দেন ভিক্টোরিয়া জুবিলি বিতার্কিক দলের দলনেতা ও ডিবেট ক্লাব অফ চুয়াডাঙ্গার সভাপতি তামিম সালাম। তাকে সহযোগিতা করে বিতার্কিক সামি উল আজীম ও ফাহমিদ হাসান। এদিন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম হয়েছে জুনাইদ আকিব, দ্বিতীয় তাহসিন আল আরাফাত, তৃতীয় আবু সাঈদ, চতুর্থ ফারদিন ও পঞ্চম তাসনিয়া তাবাচ্ছুম।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)