মুজিবনগরে নারী ও শিশুসহ ৩০ বাংলাদেশিকে পুশব্যাক করলো বিএসএফ

আপলোড তারিখঃ 2025-05-27 ইং
মুজিবনগরে নারী ও শিশুসহ ৩০ বাংলাদেশিকে পুশব্যাক করলো বিএসএফ ছবির ক্যাপশন:

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩০ জন বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। আন্তর্জাতিক আইনের এই চরম লঙ্ঘনের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ মে) ভোররাতে।


বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনন্দবাস ক্যাম্পের সূত্রে জানা গেছে, ভোররাতে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্টে এসব বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ। এরপর বিজিবি তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।


বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান জানান, ফেরত পাঠানোদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে এবং পরে সীমান্তে এনে পুশব্যাক করে। অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে।


স্থানীয় সূত্র মতে, এসব ব্যক্তি জীবিকার তাগিদে কয়েক বছর আগে ভারতে পাড়ি জমিয়েছিলেন। তারা মূলত হরিয়ানা রাজ্যে দিনমজুর, হোটেল শ্রমিক ও কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় এক সপ্তাহ আগে হরিয়ানার বিভিন্ন জায়গা থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে বহরমপুর কারাগারে পাঠায়। সেখান থেকেই বিএসএফ তাদের সীমান্তে নিয়ে এসে বাংলাদেশে ঠেলে দেয়।


মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে ৩০ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে এবং পরবর্তীতে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)