জীবননগরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রক মিলন

আপলোড তারিখঃ 2025-05-26 ইং
জীবননগরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রক মিলন ছবির ক্যাপশন:

জীবননগরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পুষ্টিগুণসম্পন্ন রক মেলন। মালচিং পদ্ধতিতে এ চাষ করে বেশ সাড়া ফেলেছেন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের বেশ কিছু প্রান্তিক চাষি। রক মেলন খেতে সুস্বাদু, পুষ্টিগুণসম্পন্ন, রক মেলনের বাজার সম্প্রসারিত হলে স্বল্প জমিতেই অল্প পরিশ্রমে লাভের মুখ দেখবেন বলে আশা কৃষকের।



রক মেলন চাষি জসিম উদ্দিন বলেন, ‘রক মেলন  চাষ করে আমি সফল হয়েছি। আমার দেখা-দেখি অনেক চাষি এই  চাষে আগ্রহী হচ্ছেন। স্বাদ ও রঙের কারণে রক মেলন সবার দৃষ্টি কেড়েছে। স্বল্প জমিতে কম বিনিয়োগে অধিক লাভ হওয়ায় এ ফসলের চাষ করে স্বাবলম্বী হওয়ার আশা জাগিয়েছে বেকার যুবকদের মধ্যেও।’



জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, বলেন, ‘উদ্যোক্তা জসিম উদ্দিন, ইকরামুলসহ বেশ কয়েকজন এই বিদেশি ফল চাষে সফলতার পর এখন অনেকে এই পদ্ধতিতে চাষ শুরু করেছে। দেশিজাতের পাশাপাশি এখন ফলানো হচ্ছে থাইল্যান্ডের রক মেলন। স্বল্প পুঁজি আর অল্প পরিশ্রমে রক মেলন চাষ করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হতে পারে। এ বছর জীবননগর উপজেলায় ১১ বিঘা জমিতে রক মেলন চাষ হচ্ছে। কৃষি বিভাগ থেকে আমরা সাবিক সহযোগিতা করে আসছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)