মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি অনুমোদন

আপলোড তারিখঃ 2025-05-26 ইং
মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি অনুমোদন ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মেহেরপুর জেলা শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে আসাদুল আযম খোকনকে আহ্বায়ক এবং এ কে এম জিল্লুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। গতকাল রোববার কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী তিন মাসের জন্য এই আহ্বায়ক কমিটি কার্যকর থাকবে।




কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আতাউল হক ও মোখলেসুর রহমান স্বপন, সদস্য আদিল করিম, মারুফ আহমেদ বিজন, মো. কামরুল হাসান, মো. নজরুল ইসলাম, আরিফুজ্জামান ও সাইদুর রহমান রিপন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)