ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা জেলা জর্জ কোর্টের তরুণ আইনজীবী নাজমুল হুসাইন দিপুর পিতা মজনুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার দুপুরে স্ট্রোকজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
এদিকে, গতকাল রাত ১০টায় জানাজা শেষে উথলী দক্ষিণপাড়া কবরস্থানে মজনুর রহমানের মরদেহের দাফন কার্য সম্পন্ন হয়েছে। জানাজা ও দাফনে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সেক্রেটারি সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ টনিক, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান।
জানাজা নামাজে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
