আলমডাঙ্গায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের কর্মশালা

আলমডাঙ্গায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের কর্মশালা

আপলোড তারিখঃ 2025-05-25 ইং
আলমডাঙ্গায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের কর্মশালা ছবির ক্যাপশন:

তরুণদের নেতৃত্বে জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলমডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্প। গতকাল শনিবার সকালে লাইলা কনভেনশন হলের হলরুমে দিনব্যাপী এক কর্মশালার মাধ্যমে শুরু হয় চার বছর মেয়াদি এই উদ্যোগের কার্যক্রম। নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও যুব নেতৃত্বাধীন জাগো ফাউন্ডেশন ট্রাস্ট। চুয়াডাঙ্গা জেলায় স্থানীয় বাস্তবায়ন অংশীদার হিসেবে কাজ করছে যুব দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশন।


২০২৭ সালের নভেম্বর পর্যন্ত চলমান এ প্রকল্পের লক্ষ্য জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, লিঙ্গ-সমতা প্রতিষ্ঠা এবং প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন সাধন। পাশাপাশি জাতীয় ও স্থানীয় পর্যায়ে যুব সংগঠনগুলোর দক্ষতা ও নেতৃত্বে ইতিবাচক প্রভাব সৃষ্টি অন্যতম উদ্দেশ্য।


দেশব্যাপী ১৩ হাজার ৫১৫ জন তরুণ-তরুণী এই প্রকল্পের সরাসরি উপকারভোগী, যার মধ্যে ২৫২টি যুব নেতৃত্বাধীন সংগঠনের ১২ হাজার ৬৯০ জন সদস্য রয়েছে। এছাড়াও যুক্ত আছেন জাতীয় যুব পরিষদ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট নির্মাতা ও গণমাধ্যমকর্মীরা। গণমাধ্যমের সঙ্গে অংশীদারিত্বে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে প্রায় ২০ লাখ মানুষের কাছে পৌঁছানোই লক্ষ্য। কর্মশালায় ৩৫ জন তরুণ-তরুণী ৫টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেন। নেতৃত্ব, জেন্ডার সমতা, মানবিকতা এবং সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক সেশনে প্রশিক্ষণ প্রদান করেন আল রোমাজ রাজন ও ফাতেমা আক্তার ইতি। যুব দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জন সাহা আবির, প্রচার সম্পাদক তারেক, আসিফ এবং সদস্য পলক, আরাফাত প্রমুখ।


বক্তারা বলেন, ‘এই প্রকল্প তরুণদের সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। তারা সমাজে ইতিবাচক পরিবর্তনের দূত হিসেবে ভূমিকা রাখবে, যা একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে সহায়ক হবে।’ 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)