ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১৫ জন আটক

আপলোড তারিখঃ 2025-05-25 ইং
ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১৫ জন আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১৫ বাংলাদেশি আটক মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাঘাডাংগা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। রাত ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় ১৫ জন (পুরুষ-৫, নারী-৩ এবং শিশু-৭) বাংলাদেশি নাগরিক আটক করা হয়। 


আটককৃত পুরুষ বাংলাদেশিরা হলেন খুলনার বাটিয়াঘাটা থানার বালিয়াডাঙ্গা গ্রামের মো. শাহজালাল শেখ (২৫), ফুলতলা থানার গারাখোলা গ্রামের মো. আবু যার খাঁ (৩৭), নড়াইলের কালিয়া থানার বিষ্ণুপুর গ্রামের রাহুল গাজী (২৫) ও কালিয়া থানার বিষ্ণুপুর গ্রামের মো. ইরাই গাজী (৩৭)।


এছাড়া গত শুক্রবার রাতে ১১টার দিকে জীবননগরের নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নতুনপাড়া গ্রামের মো. নবার আলী আম বাগানের মধ্যে নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৮১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)