ঝিনাইদহে মন্দিরভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মশালায় জেলা প্রশাসক

শিক্ষার আলো ছড়াতে মন্দিরভিত্তিক শিক্ষার গুরুত্ব অনেক

আপলোড তারিখঃ 2025-05-25 ইং
ঝিনাইদহে মন্দিরভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মশালায় জেলা প্রশাসক ছবির ক্যাপশন:


ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল বলেছেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’। গতকাল শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


জেলা প্রশাসক আরও বলেন, ‘প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে মন্দিরভিত্তিক শিক্ষা একটি কার্যকর পদ্ধতি। নৈতিক মূল্যবোধ, ধর্মীয় সহিষ্ণুতা ও মানবিক চরিত্র গঠনে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। এর গুরুত্ব অনেক। উপমহাদেশের নিজস্ব ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে এ ধরনের শিক্ষা ব্যবস্থাই পারে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি সহানুভূতিশীল সমাজ গঠনে সহায়তা করতে।’


ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, সহকারী প্রকল্প পরিচালক মৌসুমী সুলতানা তুলি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরায়রা।


হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন মন্দিরভিত্তিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রকল্পের বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)