দামুড়হুদার পুরাতন বাস্তবপুর ঈদগাঁ ও কবরস্থানের নতুন কমিটি গঠন

প্রতিবেদক, দামুড়হুদা:

আপলোড তারিখঃ 2025-05-25 ইং
দামুড়হুদার পুরাতন বাস্তবপুর ঈদগাঁ ও কবরস্থানের নতুন কমিটি গঠন ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তবপুর গ্রামে ঈদগাঁ ও কবরস্থানের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে গ্রামবাসীর উপস্থিতিতে পুরাতন বাস্তপুর দাখিল মাদ্রাসার মাঠে এক সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট পৃথক কবরস্থান ও ঈদগাঁ কমিটি গঠন করা হয়। 


কবরস্থান কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফকির মোহাম্মদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম টগর, সহসভাপতি বাবুল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ আতিয়ার রহমান। 


অপরদিকে ঈদগাঁ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ খোকন, সহসভাপতি রফিকুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক আশিক ইকবাল  কোষাধ্যক্ষ রফিকুজ্জামান মালিতা প্রমুখ। নতুন কমিটির নেতৃবৃন্দরা গ্রামের সকলের সহযোগিতা কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)