চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা

আপলোড তারিখঃ 2025-05-25 ইং
চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার বোয়ালমারী গ্রামের পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্তার বোয়ালমারী গ্রামের ছাত্তার আলীর ছেলে। 


পুলিশ জানিয়েছে, একটি নাশকতা মামলার আসামি আক্তার হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই লিটন হোসেনের নেতৃত্বে বোয়ালমারী গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল শনিবার দুপুরে আক্তার হোসেনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)