ছবির ক্যাপশন:
হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদহে বিদ্যুৎ স্পর্শে ১ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১২টার দিকে হাসাদাহ বাজারে এই ঘটনাটি ঘটে। জানা গেছে, জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে লিটন ওয়েলডিং এর দোকানে মিস্ত্রী হিসেবে কাজ করত হাসাদাহ পনরসতি পাড়ার আবুল কাশেমের ছেলে হারুন (২২)। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে ওয়েলডিং এর কাজ করতে যেয়ে আকষ্মিকভাবে বিদ্যুৎ স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
