গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-05-24 ইং
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাউস আলী (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত হাউস আলী গাংনী উপজেলার দক্ষিণ ভরাট গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাউস আলীর বড় ভাই গিয়াস উদ্দিন জানান, গ্রাইন্ডিং মেশিন দিয়ে নিজের বাড়ির স্টিলের দরজা কাটছিলেন হাউস আলী। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)