ঝিনাইদহে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2025-05-24 ইং
ঝিনাইদহে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ঝিনাইদহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি এম আক্তারুজ্জামান আক্তার, জেলা জাসাসের সদস্যসচিব কামরুজ্জামান লিটন, জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির সভাপতি-সেক্রেটারি ও নেতা-কর্মীরা। উক্ত সভাটি সঞ্চালনা করেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম। সভায় শহীদ জিয়ার জীবনাদর্শ ও রাজনৈতিক দর্শন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)