ছবির ক্যাপশন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন শাখার নেতৃবৃন্দ ও সক্রিয় কর্মীরা। উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান কর্মশালায় সভাপতিত্ব করেন ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন মাজলিসুল মুফাসসিরিন চুয়াডাঙ্গা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, এবং তালিমুল কুরআন বিভাগ চুয়াডাঙ্গা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন।
বক্তারা বলেন, জামায়াতের প্রতিটি কর্মীকে আরও দক্ষ, সচেতন ও সমাজমুখী হতে হবে। সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে ভোটের ময়দানে সক্রিয়ভাবে কাজ করতে হবে। সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ বাড়িয়ে জামায়াতের কার্যক্রম মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানান তারা।
