চুয়াডাঙ্গায় যুবদল নেতা মনসুর ও অলির বিরুদ্ধে মামলা

মাখালডাঙ্গা ইউনিয়নবাসীর প্রতিবাদ সমাবেশ

আপলোড তারিখঃ 2025-05-24 ইং
চুয়াডাঙ্গায় যুবদল নেতা মনসুর ও অলির বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় সদর থানা যুবদলের সদস্য মনসুর ও অলির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করেছে মাখালডাঙ্গা ইউনিয়নবাসী। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক হাজী লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ওলামা দলের সদস্যসচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আনোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য দেন সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর ইসলামসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বক্তারা বলেন, ‘নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কর্মীদের সহায়তায় এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার কোনো ভিত্তিই নেই। এই মামলা দায়ের করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই হয়রানিমূলকভাবে। মাখালডাঙ্গা ইউনিয়নবাসী অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’


এসময় উপস্থিত ছিলেন মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, জেলা উলামা দলের নেতা আনোয়ারা হোসেন, মাখালডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি হাজী লাল্টু, সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক আজাদ মিয়া, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্য ওলি, সংগঠনিক সম্পাদক মাহাবুল হক, নেতা মমিন মিয়া, রবিউল মিয়া, ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর মিয়া, প্রচার সম্পাদক ইসমাইল ইউনিয়ন, ইউনিয়ন কৃষক দলের সহসভপতি রেজা, জসিম, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল, যুবদল নেতা রশিদ, রিংকু, ডলি, সেলিম, রিপন, মামুন, সাবেক মেম্বার ইমরান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)