ছবির ক্যাপশন:
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় জিসান (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়দাহ এলাকায় এ দুর্ঘটনার ঘটে। জিসান উপজেলার বড়দাহ গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরেছিল। সে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় জিসান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার মৃত্যুর ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জন শিকারি বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে তাদের কাছে বুঝে দেওয়া হবে।
