মেহেরপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2025-05-23 ইং
মেহেরপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ ছবির ক্যাপশন:

মেহেরপুরে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪’ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতায় ‘সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার অ্যান্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম’ শীর্ষক প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুনের সভাপতিত্বে প্রশিক্ষণে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, বিআরডিবি কর্মকর্তা রকিবুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বারাদী ইউনিয়নের সচিব আজিম উদ্দিনসহ মেহেরপুর সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যলা অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)