বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মেহেরপুরে উপজেলা দিবস পালিত

আপলোড তারিখঃ 2025-05-23 ইং
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মেহেরপুরে উপজেলা দিবস পালিত ছবির ক্যাপশন:

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে মেহেরপুরে উপজেলা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর দারিদ্র‍্য বিমোচন সংস্থার উদ্যোগে পিকেএসএফএর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচি আওতায় উপজেলা দিবস উপলক্ষে মিনি ম্যারাথন, সাইকেল রেস, ক্রীড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। সকালে মেহেরপুর সদর উপজেলার হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এসব অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মেহেরপুর দারিদ্র‍্য বিমোচন সংস্থার উপপরিচালক জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে বক্তব্য দেন সহকারী পরিচালক জুবায়ের আলম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)