জীবননগরে ওপেন হাউজ ডে, সেবাপ্রার্থীদের অভিযোগ শুনলেন পুলিশ সুপার

জনগণ-পুলিশ যৌথ উদ্যোগে অপরাধ প্রতিরোধে অঙ্গীকার

আপলোড তারিখঃ 2025-05-23 ইং
জীবননগরে ওপেন হাউজ ডে, সেবাপ্রার্থীদের অভিযোগ শুনলেন পুলিশ সুপার ছবির ক্যাপশন:

সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং জনগণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে চুয়াডাঙ্গার জীবননগরে অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউজ ডে’। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালনগরে জীবননগর থানা এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।


এসময় স্থানীয় সেবাপ্রার্থীরা সরাসরি পুলিশ সুপারের কাছে তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। বক্তারা বলেন, পুলিশ এখন জনগণের সেবক হিসেবে কাজ করছে। তবে মাদক, মানবপাচার, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও আত্মহত্যা প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। বক্তারা সমাজবিরোধী যেকোনো কর্মকাণ্ডের তথ্য পুলিশকে দিতে সবার প্রতি আহ্বান জানান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস, পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস, পরিদর্শক (অপারেশন) আতিকুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সাধারণ মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)