দামুড়হুদায় জামায়াতের নির্বাচনী গণসমাবেশে জেলা আমির রুহুল আমিন

জামায়াত মানবতার কল্যাণ সাধন করতে চায়

আপলোড তারিখঃ 2025-05-23 ইং
দামুড়হুদায় জামায়াতের নির্বাচনী গণসমাবেশে জেলা আমির রুহুল আমিন ছবির ক্যাপশন:

জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার আমির রুহুল আমিন বলেছেন, জামায়াত একটি কল্যাণমূলক রাষ্ট্র কাযেম করতে চায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দামুড়হুদার ফকিরপাড়া ইউনিট জামায়াতের আয়োজনে ফকিরপাড়া মেড়ে নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলনে।


তিনি আরও বলেন, আমরা জামায়াত করি নিজেদের আখের গোছানোর জন্য নয়, সাধারণ মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট হাসিনা এদেশের মানুষের সাথে কীভাবে জুলুম করেছে, শেষমেষ ছাত্রজনতার প্রতিবাদের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমরা বলব এখনো এইদেশে শেখ হাসিনার অনুসারীরা আছে, তাদের উদ্দেশ্যে বলব, আপনারা মানুষের মাথায় অন্যায়ভাবে লাঠি মেরেছেন, আমরা দেখেছি গরীব দুঃখী মানুষের সাথে জুলুম করেছেন, যত অন্যায় করেছেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আমাদের টাকা নিয়ে যারা বিদেশে গিয়েছেন  ওই টাকা ফেরত চায় আমরা। কারণ ওই টাকা খেটে খাওয়া মানুষের টাকা। ওই টাকা রিকশা চালকদের টাকা। ওই টাকা চাকরিজীবীদের টাকা, ঐ টাকা ব্যবসায়ীদের টাকা। আর কোনো অরাজকতা সৃষ্টি করতে যায়েন না, আমরা কিন্তু ছাড় দেবো না। প্রয়োজনে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসুন।


ইউনিট সভাপতি তাহাজ্জদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ-উদ-দৌলা, উপজেলা সহ-সেক্রেটারি আবুল বাশার, দামুড়হুদা সদর ইউনিয়ন আমির মাওলানা আবুল কাশেম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহসিন এমদাল্লাহ জামেন।  


এর আগে বিকেল সাড়ে পাঁচটায় দামুড়হুদা মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরও একটি নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের দামুড়হুদা সদর ইউনিয়ন আমির মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আমির  রুহুল আমিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)