দর্শনায় জমি নিয়ে বিরোধ, দুই পক্ষকে আদালতে হাজিরার নির্দেশ

আপলোড তারিখঃ 2025-05-23 ইং
দর্শনায় জমি নিয়ে বিরোধ, দুই পক্ষকে আদালতে হাজিরার নির্দেশ ছবির ক্যাপশন:

দর্শনা-মুজিবনগর সড়কের কেরুজ গরুর গাড়ি গেটের অপর পাশে জমি নিয়ে আজিমপুর গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ আদালতের নির্দেশে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আগামী ২ জুন আদালতে হাজির হয়ে যুক্তি ও কাগজপত্র উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রথম পক্ষের নুর ইসলামের ছেলে রুবেল হোসেন দাবি করেছেন, দ্বিতীয় পক্ষ তাকে ও তার দোকান ভাড়াটিয়াদের হুমকি দিচ্ছে এবং দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার ভয়-ভীতি প্রদর্শন করছে। অপর দিকে, দ্বিতীয় পক্ষের শুকুর মিয়ার ছেলে আব্দুল আলিম জানান, বিরোধীয় জমি তার পিতার নামে, যার কাগজপত্র এবং রেকর্ড তার কাছে রয়েছে। তিনি দাবি করেন, পৌরসভার আমিন ও রামনগরের নজীর আহম্মেদ আমিন জমি মেপে সীমানা নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু প্রথম পক্ষ সেটি মানছে না।

বিরোধের প্রেক্ষিতে রুবেল হোসেন ফৌজদারি কার্যবিধির ১৪৫(১) ধারা মোতাবেক আদালতে একটি আবেদন করেন। আদালতের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষকে জমির ওপর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন এবং দ্বিতীয় পক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেন। রুবেল হোসেন বলেন, ‘এই জমিতে আমরা দাদার আমল থেকে বসবাস করছি। নকশাগত ভুলের সুযোগ নিয়ে তারা জোরপূর্বক দখলের চেষ্টা করছে। কোর্টে মামলা চলমান রয়েছে, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)