দামুড়হুদার আরামডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2025-05-22 ইং
দামুড়হুদার আরামডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ইন্তেকাল ছবির ক্যাপশন:

দামুড়হুদায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম (৭৫) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নজরুল ইসলাম উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত জয়নাল আলী মালিতার ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার যোহরের নামাজ আদায়ের জন্য পার্শ্ববর্তী মসজিদে গেলে সেখানে তার হার্ট অ্যাটাক হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


এদিকে, বিকেলেই তার লাশ নিজ গ্রামে নেয় পরিবার। পরে সন্ধ্যার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্রের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে গার্ড অব অনার প্রদান করে। রাত ১০টার দিকে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)