খাদিমপুর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2025-05-22 ইং
খাদিমপুর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন:

   

আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নে ওলামা দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় ইউনিয়নের বটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কমিটি গঠনের আয়োজন অনুষ্ঠিত হয়। খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেরেগুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আহ্বায়ক আলমডাঙ্গা উপজেলা ওলামা দল কাজী আবুল হাসনাত মো. শাফী। 


আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সদস্য সচিব শাহ কলমের সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাহবুবুল আলম, গোলাম কিবরিয়া স্বপন ও হামিদুল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লালন শাহ, সহ-সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।


পরবর্তীতে সকলের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শরিফুল ইসলাম শরিফকে আহ্বায়ক এবং আবুল কালামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজিব হোসেন, হারুনুর রশিদ, হামিদুল ইসলাম, মিকাইল হোসেন ও মোহাম্মদ শরীফ। সদস্য হিসেবে রয়েছেন আব্দুল মুন্নাফ, সাইফুল ইসলাম, রিন্টু, শহিদুল ইসলাম, সেলিম হোসেন, হাফেজ আব্বাস আলী, বদর উদ্দিন, সবুজ মোল্লা, সোনা মন্ডল, আনিসুর রহমান, আরাফাত হোসেন, মমিন, প্রান্ত আলী ও জাহাঙ্গীর আলম।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)