চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বাগান পাহারাদারের মত্যু

আপলোড তারিখঃ 2025-05-21 ইং
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বাগান পাহারাদারের মত্যু ছবির ক্যাপশন:

   

চুয়াডাঙ্গা পৌর শহরের রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন (৫০) নামে এক আমবাগান পাহারাদারের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল মোমিন চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার বাসিন্দা ও মৃত আলী হোসেনের ছেলে।


স্থানীয় সূত্র জানায়, একসময় আব্দুল মোমিন ট্রাকচালকের কাজ করলেও অসুস্থতার কারণে সে পেশা ছেড়ে দিয়ে স্থানীয় একটি আমবাগানে পাহারার কাজে নিযুক্ত ছিলেন। আমবাগানটি রেললাইনের সন্নিকটে হওয়ায় তিনি প্রায়ই লাইনের ধারে কাঠের ওপর বসে সময় কাটাতেন। রেলওয়ে পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে কাজ করার সময় তিনি রেললাইনের পাশে বসে ঘুমিয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। ভোররাতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি সেখান দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মত্যু হয়।


চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ‘নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরিবারের আবেদনের পর কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দাফনের অনুমতি দিয়ে হস্তান্তর করা হয়েছে।’


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)