গাংনীতে সুধীজনদের সঙ্গে নতুন ইউএনও’র মতবিনিময়

আপলোড তারিখঃ 2025-05-21 ইং
গাংনীতে সুধীজনদের সঙ্গে নতুন ইউএনও’র মতবিনিময় ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, ‘সবার সহযোগিতা পেলে মানুষের জন্য কাজ করা সহজ হয়।’ গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, জেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আউয়াল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, কলেজ-মাদরাসা অধ্যক্ষ, শিক্ষক সমিতির প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সুধীজনেরাইউএনও’র প্রতি সহযোগিতার আশ্বাস দেন এবং তার কাছে স্বচ্ছ, মানবিক ও আইনানুগ প্রশাসনিক ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)