স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2025-05-21 ইং
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী গ্রামে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করায় আলামিন হোসেন (২৫) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে বাদিয়াপাড়া মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আলামিন পেশায় একজন টাইলস মিস্ত্রি। তিনি বামুন্দী গ্রামের আব্দুর রহিমের ছেলে। গাংনীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জানান, আলামিন হোসেন স্কুলে যাওয়া-আসার পথে শিশু ছাত্রীদের নানা অঙ্গভঙ্গি ও অশালীন আচরণের মাধ্যমে নিপীড়ন করতেন। দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের সাজা দেওয়া হয়। পরে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)