অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2017-10-16 ইং
অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের প্রথম ক্লাশ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশে নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ছাত্রলীগ। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে সকাল ১০টায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে নতুন বিল্ডিং পরীক্ষা ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল হোসেন। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক সহ-সম্পাদক বাপ্পি হোসেন, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক সদস্য খালিদ মাহামুদ ও অয়ন হাসান জোয়ার্দ্দার, বরকত জোয়ার্দ্দার। উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক ছাত্রনেতা মন্টা, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহমেদ সোহেল, শাকিল আহমেদ জীম, সোয়েব রিগান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, আসাদ, হারুন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক সাইফুল ইসলাম রানা, যুগ্ম আহবায়ক আলহিম, রতন, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমেদ রানা, জাহিদ হাসান টোকন, আল মোমিন, জান্নাত, উজ্জল, মাছুম, কলেজ ছাত্রলীগের তরুণ ছাত্রনেতা সোয়েব পাভেল, স্বাধীন, আকাশ, মিঠুন, সাদাফ, আলিফ, মিরাজ, সালাম, হোস্টেল ছাত্রলীগ নেতা ইসরাইল, আলিফনুর, জুয়েল রানা প্রমুখ। এছাড়া চুয়াডাঙ্গা সরকারী কলেজ, পৌর, সদর থানা ও জেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান হিমেল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)