চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফেনসিডিলসহ ৩ জন আটক

আপলোড তারিখঃ 2017-10-16 ইং
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফেনসিডিলসহ ৩ জন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার পীরপুরকুল্লা ও হুদাপাড়া থেকে ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে বিজিবি। রোববার রাত আনুমানিক ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার পীরপুরকুল্লা মাঠ হতে দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- পীরপুরকুল্লা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মালেক (৪০), আবদার আলীর ছেলে অমিদুল (২৭)। এ সময় ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ হাজার টাকা। এদিকে, রোববার সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েক আজিজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ নামক স্থান হতে একজনকে আটক করা হয়েছে। আটককৃত হাসিবুল ইসলাম (৪০) হুদাপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তার কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ হাজার ৮০০ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)