মেহেরপুরে প্রাথমিক শিক্ষা টাস্কফোর্স কমিটির সভা

আপলোড তারিখঃ 2025-05-20 ইং
মেহেরপুরে প্রাথমিক শিক্ষা টাস্কফোর্স কমিটির সভা ছবির ক্যাপশন:

 

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রাথমিক শিক্ষা টাস্কফোর্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সিফাত মিনহাজ বলেছেন, ক্লাসের পরিবেশ সুন্দর করতে হবে, যাতে করে কোমলমতি শিশুরা ক্লাসে ক্লাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু প্রশিক্ষণ নিয়ে সে মোতাবেক কাজ করা হয় না। অধিকাংশ শিক্ষক গতানুগতিক ক্লাস নিয়ে থাকেন। ক্লাসের সব শিক্ষার্থীদের সমানভাবে গুরুত্ব দিতে হবে। সাথে সাথে প্রাথমিক শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।


জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় অন্যদের অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন,  মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, পিটিআইয়ের সুপার শামসুজ্জামান, সহকারী জেলা শিক্ষক আব্দুর রহিম, ইন্সপেক্টর গোলাম মোর্শেদ, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মুনসুর প্রমুখ বক্তব্য দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)