ছবির ক্যাপশন:
জীবননগর পৌর যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে জীবননগর পৌর যুবদলের আয়োজনে জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক মো. হয়রত আলী সরদারের নিজস্ব অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, জীবননগর পৌর যুবদলকে একত্র করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্বৈরাচার সরকারের জায়গা এই দেশে হবে না। দুর্নীতি চাঁদাবাজ যারা করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিসহ অঙ্গসংগঠনের যেসব নেতারা নির্যাতিত হয়েছে বা এখনো হচ্ছে, তাদের পাশে দাঁড়াতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক মো. হযরত আলী সরদার, জীবননগর পৌর যুবদলের সদস্যসচিব মো. মনির হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনার, জীবননগর পৌর যুবদলে যুগ্ম আহ্বায়ক ইউনুস, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি হাসানুজ্জামান হাসান, চুয়াডাঙ্গা জেলার ছাত্রদলের সহসভাপতি মো. সুজন খন্দকার, ছাত্রদল নেতা মো. হিজবুল্লা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক মো. ইকবাল হাসান চাঁদ, জীবননগর পৌর যুবদলের সদস্য মো. আক্তারুজ্জামান, জীবননগর পৌর যুবদলের সদস্য মো. আ. গাফ্ফার, মো. উজ্জ্বল হোসেন, মো. জসিম মো. মমিন প্রমুখ।
