গাংনীতে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তিতে জোর

আপলোড তারিখঃ 2025-05-20 ইং
গাংনীতে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু ছবির ক্যাপশন:


জনদুর্ভোগ কমাতে এবং স্থানীয়ভাবে ন্যায়ের সেবা নিশ্চিত করতে মেহেরপুরের গাংনীতে ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক ৮ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের উদ্বোধন হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ১ নম্বর কাথুলী ও ২ নম্বর তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্যরা।



এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ্দাম হোসেনা, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আল মামুন, সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। আরও উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তার ও পিএফএ মো. শাহজুল ইসলাম। পর্যায়ক্রমে গাংনী উপজেলার সকল ইউপি সদস্যদের প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানান আয়োজকরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)