মেহেরপুরে তামাক চাষিদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2025-05-20 ইং
মেহেরপুরে তামাক চাষিদের মানববন্ধন ছবির ক্যাপশন:

 

আবুল খায়ের কোম্পানির অনিয়ম, তামাক চাষিদের সঙ্গে প্রতারণা এবং বাইন (চুক্তি) বন্ধের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তামাক চাষিরা। গতকাল সোমবার সকাল ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার ফতেপুর, কাথুলি, মনোহরপুর ও তেরোঘরিয়া গ্রামের শতাধিক তামাক চাষি এতে অংশগ্রহণ করেন।


চাষিরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আবুল খায়ের কোম্পানির সঙ্গে বাইন করে তামাক চাষ করে আসলেও হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল সন্ধ্যায় কোম্পানিটি বাইন বাতিল করেছে। এতে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা আরও জানান, এরিয়া ম্যানেজার ইকবাল ও বায়ার রেজাউল করিমের বিরুদ্ধে নানা অনিয়ম, হয়রানি এবং চাষিদের প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগ রয়েছে।


চাষিরা বলেন, আমরা আবুল খায়ের কোম্পানির আশ্বাসে ভরসা করে তামাক চাষ করেছি। এখন তারা কোনো কারণ না দেখিয়ে বাইন বাতিল করে আমাদের সর্বনাশ করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। চাষিরা দ্রুত সমস্যার সমাধান, প্রাপ্য অর্থ পরিশোধ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী চাষি রবিউল ইসলাম, সেলিম রেজা, আলাউদ্দিন, কামরুজ্জামান, সাইফুল ইসলাম বকুল, জামাল হোসেন, আকাশসহ অনেকে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)