চুয়াডাঙ্গা গণপূর্তে গাছ কেটে ভাগাভাগি: চার স্টাফকে শোকজ

আপলোড তারিখঃ 2025-05-19 ইং
চুয়াডাঙ্গা গণপূর্তে গাছ কেটে ভাগাভাগি: চার স্টাফকে শোকজ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের স্টাফ কোয়ার্টারের সামনে থাকা বাবলা গাছ কাটাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছ। গতকাল রোববার সকালে ঘটনাটি ঘটে। গাছ কাটার এ ঘটনায় চার স্টাফকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী। অভিযোগ উঠেছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিরাট কুমার বিশ্বাস, সিনিয়র হিসাব সহকারী বায়েজিদ বোস্তামি, গার্ড আমিনুল ইসলাম ও কার্য সহকারী শামীম ফেরদৌসের বিরুদ্ধে গাছ কেটে ভাগাভাগি ঘটনা ঘটিয়েছেন।


বিরাট কুমার বলেন, ‘গাছটি পরিত্যক্ত ছিল, চলাচলে সমস্যা হচ্ছিল। মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানিয়ে কয়েকজন মিলে কাটি। পরে লেবারের পরামর্শে স’মিলে পাঠানো হয়।’ তবে শামীম ফেরদৌস দাবি করে বলেন, ‘বিরাটের তত্ত্বাবধানে গাছ কাটছিল। তিনি জড়িত নন।’ বায়েজিদ ও আমিনুল বলেন, ‘আমরা কিছুই জানি না।’


এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মহসিন বলেন, ‘গাছ কাটার বিষয়ে কেউ কিছু জানায়নি। তারা স’মিলে নিয়ে গিয়েছিল। চারজনকে শোকজ করা হয়েছে।’ 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)