জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১

আপলোড তারিখঃ 2025-05-19 ইং
জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১ ছবির ক্যাপশন:

জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার সীমান্তবর্তী বেনীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. রাফিউল ইসলাম। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মকরমপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।


বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৮-বিজিবির আওতাভুক্ত জীবননগরে বেনীপুর বিওপিতে কর্মরত নায়েক মো.জালাল উদ্দিনের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ৬১/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেণীপুর গ্রাম থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন। তাকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)