ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবন উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) অবতীকরণে একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমাজসেবা অধিদপ্তর দেশের দরিদ্র, প্রবীণ, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত শিশু, নারী ও প্রান্তিক জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। একইসঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর দেশের দরিদ্র জনগণের মুখে হাসি ফুটিয়ে চলেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী আল মাসুদ, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব, সদর সমাজসেবা অফিসার মৌমিতা পারভিন, অফিসার সাঈদ হাসান, দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক ও আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। সেমিনার পরিচালনা ও স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন।
সেমিনারে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও চিতলা ইউপি প্রশাসক সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আউয়াল, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন ও তোবারক হোসেন, জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, উপজেলা আমীর শফিউল আলম বকুল, পৌর বিএনপির সম্পাদক জিল্লুর রহমান অল্টু, ব্র্যাক জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সি মিলিয়ান রুগা, ঐশীকা এনজিও ম্যানেজার আশরাফুল কবির দুদু, আরদীন সংস্থার এরিয়া ম্যানেজার একরাম আলি, সমাজসেবা ফিল্ড পরিদর্শক শামীমা নাসরিন ও ইউনিয়ন সমাজকর্মী হাফিজুর রহমান।
