বাস, মাইক্রোবাস ও ট্রেনযোগে পৌঁছায় প্রায় ৫ হাজার নেতাকর্মী

খুলনায় তারুণ্যের অধিকার আদায়ে চুয়াডাঙ্গা বিএনপি ও অঙ্গ সংগঠনের দৃশ্যমান উপস্থিতি

প্রস্তুতি সভা, প্রচার মিছিল ও যৌথ সমাবেশের মধ্য দিয়ে সফল খুলনা অভিমুখী যাত্রা

আপলোড তারিখঃ 2025-05-18 ইং
বাস, মাইক্রোবাস ও ট্রেনযোগে পৌঁছায় প্রায় ৫ হাজার নেতাকর্মী ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মুখর হয়েছে খুলনার রাজপথ। গতকাল শনিবার খুলনার সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ চুয়াডাঙ্গা থেকে প্রায় ৫ হাজার নেতাকর্মী অংশ নেন। সকাল থেকে দুপুরের মধ্যে ৫৮টি বাস, ২২টি মাইক্রোবাস, ৯টি প্রাইভেটকার ও ট্রেনযোগে নেতাকর্মীরা খুলনায় পৌঁছান। পরে খুলনার রাজপথে চুয়াডাঙ্গা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল মিছিল করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে মিছিল সার্কিট হাউস মাঠে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। চুয়াডাঙ্গা জেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে খুলনার সমাবেশে যেন প্রাণসঞ্চার হয়।


এর আগে, সমাবেশ সফল করতে ধারাবাহিক প্রস্তুতি নেয় চুয়াডাঙ্গা জেলা বিএনপির অঙ্গ সংগঠন। গত বৃহস্পতিবার রাত ৯টায় চুয়াডাঙ্গা ভি. জে. স্কুল সড়কের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান এবং প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ঢাবি ছাত্রদলের সাবেক সদস্যসচিব আমান উল্লাহ আমান। 


সমাবেশের আগের দিন শুক্রবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে প্রচার মিছিল বের করে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মিছিলটি কোর্ট মোড়, দোয়েল চত্বর ও বড় বাজার প্রদক্ষিণ করে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শরীফুজ্জামান শরীফ উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।


তাছাড়া, সমাবেশ সফল করতে দর্শনা, দামুড়হুদা, জীবননগর, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় পৃথক পাঁচটি যৌথ সমাবেশের আয়োজন করা হয়। প্রতিটি সমাবেশেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের উজ্জীবিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। 


চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের এমন সংগঠিত অংশগ্রহণ এবং পূর্বপ্রস্তুতি খুলনার সমাবেশে চোখে পড়ে। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এমন সক্রিয় অংশগ্রহণ দলীয় নেতৃত্বে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)