চুয়াডাঙ্গায় তীব্র গরমের জনদুর্ভোগে পাশে বিএনপি

তৃতীয় দিনের মতো পানি ও ওরস্যালাইন বিতরণ অব্যহত

আপলোড তারিখঃ 2025-05-16 ইং
চুয়াডাঙ্গায় তীব্র গরমের জনদুর্ভোগে পাশে বিএনপি ছবির ক্যাপশন:

উদ্বোধনের পর টানা তৃতীয় দিনের ন্যায় চুয়াডাঙ্গায় তাপদাহে বিপর্যস্ত সাধারণ মানুষের জন্য জেলা বিএনপির মানবিক উদ্যোগ বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবারও শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থান শহিদ হাসান চত্বর, কোর্ট মোড়, একাডেমি মোড় ও সদর হাসপাতাল চত্বরে পথচারীদের জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। এর আগে গত মঙ্গলবার বেলা ১১টায় শহরের শহিদ হাসান চত্বরে (চৌরাস্তার মোড়) এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


গতকাল তৃতীয় দিন দুপুর ১২টায় শহরের কোর্ট মোড়ে পথচারীদের মাঝে পানির বোতল ও ওরস্যালাইন বিতরণ করেন কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাসে সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো আমির হুছাইন আমির, জাহিদুল ইসলাম, সুমন ইসলাম, সহ-দপ্তর সম্পাদক সাইদুর রহমান।


এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর  যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান আজিজুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, হুমায়ূন কবির আকাশ, মুক্ত,  সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন।


বেলা ১ টা বড় বাজার চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল হাসান, যুগ্ম আহ্বায়ক ইনামুল হক ইমন, ফরিদুজ্জামান ফরিদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ। এছাড়াও দুপুরে শহরের একাডেমি মোড় ও হাসপাতাল চত্বরে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ কার্যক্রম পরিচানা করেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)