আলমডাঙ্গার বকসিপুরÑমাজু মাঠে ডাকাতির ঘটনায় আটক ৪

আপলোড তারিখঃ 2017-10-16 ইং
আলমডাঙ্গার বকসিপুরÑমাজু মাঠে ডাকাতির ঘটনায় আটক ৪ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার বকসিপুরÑমাজু মাঠে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে কুষ্টিয়ার বালিয়াপাড়া পশুহাট থেকে গরু বিক্রি করে ফেরার পথে একদল ডাকাত আলমডাঙ্গার বকসিপুরÑমাজু মাঠে রাস্তায় গাছ ফেলে লাটাহাম্বার গতিরোধ করে। এসময় ডাকাত দল ব্যাপারিদের দেশীয় অস্ত্র দিয়ে জখম করে তাদের কাছে থাকা ৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে গতকাল দিনভর আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজনকে ৪ জন আটক করেছে। আটককৃতরা হলো- পাইকপাড়ার মতিয়ার রহমানের ছেলে হারুনুর রশিদ (৩২), একই গ্রামের বাবু সোনার ছেলে তৌহিদুল ইসলাম, বকসিপুর গ্রামের হাফিজউদ্দীনের ছেলে কামাল (৪৫), মাজু গ্রামের আছান আলীর ছেলে সাইফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)