চুয়াডাঙ্গায় তীব্র গরমে জনদুর্ভোগে পাশে বিএনপি

দ্বিতীয় দিনের মতো পানি ও ওরস্যালাইন বিতরণ অব্যহত

আপলোড তারিখঃ 2025-05-15 ইং
চুয়াডাঙ্গায় তীব্র গরমে জনদুর্ভোগে পাশে বিএনপি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় তাপদাহে বিপর্যস্ত সাধারণ মানুষের জন্য জেলা বিএনপির মানবিক উদ্যোগ বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে। এর অংশ হিসেবে গতকাল বুধবারও শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থান শহিদ হাসান চত্বর, কোর্ট মোড়, একাডেমি মোড় ও সদর হাসপাতাল চত্বরে পথচারীদের জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। এর আগে গত মঙ্গলবার বেলা ১১টায় শহরের শহিদ হাসান চত্বরে (চৌরাস্তার মোড়) এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


গতকাল দ্বিতীয় দিন দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বড় বাজার চৌরাস্তার মোড়, কোর্ট মোড়, সদর হাসপাতালের সামনে ও একাডেমি মোড়-এই চারটি পয়েন্টে পথচারীদের মাঝে পানির বোতল ও ওরস্যালাইন বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। কোর্ট মোড়ের কর্মসূচি পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু ও সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান।


এছাড়াও কর্মসূচিতে অংশ নেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, সহসভাপতি মীর শুভ জামান, অর্থ সম্পাদক খন্দকার রিজন আহমেদ, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল আলম মেহেদী এবং কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)