শৈলকূপায় মদপানে নরসুন্দরের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-05-15 ইং
শৈলকূপায় মদপানে নরসুন্দরের মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকূপায় মদপান করে নয়ন দাস (৩২) নামে এক নরসুন্দর মৃত্যুবরণ করেছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার গাড়াগঞ্জ ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত নয়ন দাস পেশায় একজন নাপিত এবং মৃত রবি দাসের ছেলে। নিহতের স্ত্রী দিপা দাস জানান, তার স্বামী মাঝে-মধ্যে মদপান করে বাড়িতে ফিরতেন। গত মঙ্গলবার রাতে মদপান শেষে বাড়ি ফিরে নয়ন প্রচণ্ড বমি করতে থাকেন। এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।


ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিয়া সুলতানা জানান, নয়ন দাস নিয়মিত মদপান করতেন এবং এ কারণে তার লিভারে জটিলতা তৈরি হয়। অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)