ছবির ক্যাপশন:
ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন এসিজি সদস্য শান্তা আহমেদ সুমি।
সভায় মতবিনিময় করেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মঞ্জুরুল ইসলাম, আরএমও ডা. এস.এম. আশরাপুজ্জামান সজীব, সনাকের সহসভাপতি আহমেদ হোসেন, স্বাস্থ্য উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক এন. এম. শাহজালাল, এসিজি সমন্বয়ক মুবিনুল ইসলাম ও টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. হুমায়ূন কবীর। সভায় ‘এসিজি’ কর্তৃক সম্প্রতি পরিচালিত কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন মিটিংয়ের আলোকে স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সংশ্লিষ্ট সুপারিশসমূহ তুলে ধরা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এসব সমস্যা আমলে নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সেবার মানোন্নয়নে এসিজি ও সনাকের সহযোগিতায় সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন। সভায় অংশগ্রহণকারীরা বলেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
