চুয়াডাঙ্গায় ২ কেজি গাঁজাসহ আটক ৪, দেশীয় অস্ত্র উদ্ধার

আপলোড তারিখঃ 2025-05-14 ইং
চুয়াডাঙ্গায় ২ কেজি গাঁজাসহ আটক ৪, দেশীয় অস্ত্র উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জলিবিলা ও সম্ভুনগর গ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গত সোমবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৮৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, এবং পরিত্যক্ত অবস্থায়  দেশীয় অস্ত্র একটি বল্লম, একটি বটি ও তিনটি কাঁচি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- জলিবিলা গ্রামের রজব আলীর ছেলে শাহাবুল ও তার স্ত্রী খালেদা খাতুন, সম্ভুনগর গ্রামের আসান ফারাজীর ছেলে সেলিম আলী ও তার স্ত্রী সোনিয়া আক্তার। অভিযানের সময় বোয়ালিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মোতালেব পলাতক রয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা (নং ১৮(০৫)২৫) রুজু করা হয়েছে।


সেনাবাহিনীর সঙ্গে অভিযান পরিচালনায় সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ আজগার ফরাসি সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। সেনাবাহিনী ও পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)