জীবননগরে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

আপলোড তারিখঃ 2025-05-14 ইং
জীবননগরে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ছবির ক্যাপশন:

জীবননগরের পুকুরে ডুবে আমেনা খাতুন (৮) নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে দোহার পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। গত সোমবার আমেনা তার ভাই মহিবুলের বাড়িতে বেড়াতে আসে। গতকাল দুপুরে বাড়ির পাশের পুকুরে সমবয়সীদের মঙ্গে গোসল করতে নেমে তলিয়ে যায় যে। পরে স্থানীয় এক যুবকের পায়ে বাঁধলে আমেনাকে মৃত অবস্থায় ডাঙায় তোলা হয়।


এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)