ছবির ক্যাপশন:
জীবননগর পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ অভিযান চালিয়ে ট্রেড লাইসেন্স, ডিসিআর এবং পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেছেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে তাকে সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা।
ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানাও করেন তিনি। এছাড়া ৭ দিনের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন এবং যাদের নেই, তাদের লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এসিল্যান্ড মৌনা বলেন, ‘সম্প্রতি মাইকিংয়ের মাধ্যমে সবাইকে লাইসেন্স নবায়নের আহ্বান জানানো হয়েছিল। গতকাল অভিযান পরিচালনা করা হয়েছে এবং ছয়জনকে জরিমানা করা হয়েছে। সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে-পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
