নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি দর্শনার : কলেজছাত্রী বৈশাখীর : থানায় ডাইরি

আপলোড তারিখঃ 2017-10-15 ইং
নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি দর্শনার : কলেজছাত্রী বৈশাখীর : থানায় ডাইরি ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় সাদিয়া আক্তার বৈশাখী (১৬) নামের এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছে। গত ৫ দিন ধরে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েছে। কোন কুলকিনারা না পেয়ে কলেজছাত্রীর পিতা এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। কলেজ ছাত্রী সাদিয়া আক্তার বৈশাখী দর্শনা মহাম্মদপুর এলাকার সেলিম সরোয়ারের মেয়ে এবং দর্শনা সরকারী কলেজের একাদশ শ্রেণির মেধাবি ছাত্রী। জানা গেছে, গত ৯ অক্টোবর সোমবার সকাল ৭টার দিকে কলেজছাত্রী বৈশাখী কলেজে কোচিং করার জন্য নিজ বাড়ি হতে বাহির হয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। নিখোঁজের পর থেকে দর্শনা সরকারী কলেজসহ আতœীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় অনেক খুজাখুজি করে দীর্ঘ পাঁচ দিনেও তার কোন সন্ধান মেলাতে পারেনি পরিবারের সদস্যরা। এতে তার পরিবারের মাঝে হতাশা নেমে এসেছে। এ ব্যাপারে গতকাল শনিবার কলেজছাত্রীর পিতা সেলিম সরোয়ার দামুড়হুদা থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। এদিকে, কলেজছাত্রী বৈশাখী নিখোঁজ হওয়ায় অনেকে অনেক মন্তব্য করেছে। কারণ, ইতোপূর্বে দর্শনা আনুয়ারপুরে একসপ্তাহ’র ব্যবধানে মাদরাসাছাত্রীসহ ৪ জন মহিলা নিখোঁজ হয়েছিল। ওই ব্যাপারে দামুড়হুদা থানায় মামলা হলে দীর্ঘ একমাস পর ঢাকায় একটি ফ্লাট থেকে তাদের উদ্ধার করেছিল পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)